ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) তে নাম লিখিয়েছেন এখনো এক মৌসুম পার হয়নি।
অথচ নেইমার নাকি আবার বার্সেলোনায় ফিরতে আগ্রহী! স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপর্তিভো এমনই এক সংবাদ প্রকাশ করেছে।
পায়ের চোটে প্রায় ৩ মাস মাঠের বাইরে থাকবেন নেইমার। সব কিছু ঠিকঠাক থাকলে রাশিয়া বিশ্বকাপ দিয়ে আবার মাঠে ফিরবেন তিনি। অস্ত্রোপচার হওয়ায় দীর্ঘদিন পূর্নবাসন প্রক্রিয়ায় থাকতে হচ্ছে তাকে।
পুর্নবাসনের এ সময়টায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবার খবরের শিরোনাম হলেন। মুন্ডো দেপর্তিভ’র দাবি, নেইমার এরই মধ্যে বার্সেলোনার কর্মকর্তা এবং খেলোয়াড়দের সাথে যোগাযোগ শুরু করেছেন। তাদেরকে বার্সেলোনায় ফেরার নিজের আগ্রহের কথা জানিয়েছেন। এমন খবরই প্রকাশ করেছে মুন্ডো দেপর্তিভো।
মুন্ডো ডেপর্তিভো’র প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা ছাড়ার ভুল বুঝতে পেরেছেন নেইমার। তার পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তাই নিজের ভুল শুধরাতে বার্সেলোনায় ফিরতে আগ্রহী নেইমার।
স্প্যানিশ আরেকটি গণমাধ্যম এএস জানিয়েছে, নেইমারের বাবা গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কর্মকর্তার সাথে প্যারিসে দেখা করেছেন। রিয়াল মাদ্রিদ তাকে পেতে ৪০০ মিলিয়ন খরচ করতে আগ্রহী। সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নেয় পিএসজি। কিন্তু এক মৌসুম যেতে না যেতেই তার ট্রান্সফারের খবরে গোটা ফুটবল বিশ্ব চিন্তিত।

Post a Comment