২১ ডিসিপ্লিনের এই গেমস জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ হবে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। সন্ধ্যা সোয়া ৭টায় গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশ থেকে মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ)’র মেডিকেল টিম ইতোমধ্যে সকল ক্রীড়াবিদদের বয়স নির্ধারণ করেছেন। এবারের আসরের চূড়ান্ত পর্বে মোট ২১টি ডিসিপ্লিনে ২৬৬০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে।
এ আসরের চূড়ান্ত পর্বের বাজেট নির্ধারণ করা হয়েছে ২০ কোটি টাকা। যার মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের বাজেটই ৫ কোটি টাকা। উদ্বোধনী এ অনুষ্ঠান গ্যালারিতে বসে বিনামূল্যে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
যুব গেমসের চূড়ান্ত পর্বে দলগত ও ব্যক্তিগত ইভেন্ট নিয়ে ২১ ক্রীড়া ইভেন্টে ২ হাজার ৬৬০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। ৩৪০টি স্বর্ণপদক, ৩৪০টি রৌপ্য আর ৪৩০টি ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে ক্রীড়াবিদরা। সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১৬ মার্চ শেষ হবে।

Post a Comment