গান ছেড়ে দিলেন আরেফিন রুমী!

নপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আরেফিন রুমী গান গাওয়া ছেড়ে দিলেন। গত ৫ মার্চ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

রিদওয়ান নামের এক ভক্ত লিখেছেন, ‘২০১১-২০১৩ সালের বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির রাজা আরেফিন রুমী আজ নিজ থেকেই তাঁর ভক্তদের কাঁদিয়ে সংগীত থেকে অবসর নিলেন! সত্যিই খুব খারাপ লাগছে ....বস ফিরে আসুন...’

আরেফিন রুমী বলেছেন, ‘ভাসিয়ে না দিলে তো কবুল করেন না, আশা করছি আমাকে আর কখনো কোথাও গান গাইতে দেখবেন না। ইনশাল্লাহ যে দিন আমার মরণ কালেও ফিরে আসা...’

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে তিনি গানের জায়গা থেকে দূরে। ভক্ত থেকে শোবিজ পাড়া- সবখানেই এ নিয়ে কথাবার্তা চলছিল।

 কিন্তু তার স্ট্যাটাসের পর সেটা আরো স্পষ্ট হয়। ধারণা করা হচ্ছে ধর্মীয় বিষয়ে আরেফিন রুমী গভীর মনোযোগী হয়েছেন যার কারণে তাকে আর গানে দেখা যাচ্ছে না। অদৌ গানে ফিরবেন কি-না, এ ঘোষণার পর সেটা আরো অস্পষ্ট হলো।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget