বিয়ে, বিয়ের পড়ে হানিমুন এরপরে তাদের সকল হলিডে বার্তা, সব যেন মিডিয়ার অগোচরে চলতেই থাকে। তবে এবার দেখা গেল ভিন্ন কিছু। ভিরাটের পোশাক পড়ে আনুশকার আগমন। ২০১৬ সালের এক অনুষ্ঠানে বিরাটকে যে পোশাকে দেখা গিয়েছিল, কাল এয়ারপোর্টে একই পোশাকে দেখা গেল আনুশকাকে।
বিরাটের সেই পোশাকের ছবি আর আনুশকার কালকের পোশাকের ছবি এক হয়ে যাওয়াতে ভক্তমহলে এ নিয়ে বার্তার শেষ নেই যেন! তাদের ভক্ত ফ্যানেরা এটাকে ভালোবাসা বলে চালিয়ে দিলেও অনেকে এর ট্রল করতেও ছাড়ে নি।
২০১৬ সালে একবার ছাড়াছাড়ি হয়েছিল। ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে–র দিন আনুশকার সঙ্গে ছবি দিয়ে ফের নিজেদের সম্পর্কের কথাটা প্রকাশ্যে এনেছিলেন বিরাট। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পরের দিনই ফের আনুশকার উপস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বললেন তিনি। এবারে অবশ্য প্রণয়ীর পাশেই জায়গা করে নিয়েছেন বিরাটের মা।
নারী দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ছবির কোলাজ পোস্ট করেছেন বিরাট। সেই কোলাজের এক অংশে মায়ের সঙ্গে হাসি মুখে বিরাটকে দেখা যাচ্ছে। আর অন্য অংশে আনুশকার সঙ্গে বিরাটের বেড়াতে যাওয়ার এক সেলফির দেখা মিলেছে।
শুধু ছবিই নয়, আবেগ মাখা চার লাইন লেখাও লিখেছেন বিরাট। ‘সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। বিশেষত এই দু’জনকে, একজন আমার মা। জীবনের কঠিন সময়েও যিনি আমাদের পরিবারকে আগলে রেখেছেন। আরেকজন আনুশকা শর্মা, প্রতিদিন হাজার বাধা পেরিয়েও যে সৎ মানুষের ইচ্ছা ও মনকে গুরুত্ব দিয়ে পাশে থেকেছে’।
বিভিন্ন সময় নিজের সামাজিক মাধ্যমে আনুশকার পাশে দাঁড়িয়েছেন তিনি, এবার এই ট্রলের জন্যও কোন উত্তর আসে কিনা, তাই দেখার পালা।

Post a Comment