আবারও হলো। দিন কয়েক আগে গোয়া সমুদ্রসৈকতে গিয়েছিলেন রাধিকা আপ্তে। বিকিনি পরা ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম পেজে।
ব্যস, এর পরই শুরু হয় ব্যঙ্গ-বিদ্রূপ। এক সাক্ষাৎকারে এসব বিদ্রূপকে পাত্তা না দেওয়ার কথা বলেন অভিনেত্রী, ‘আমি জানতাম না ওই ছবি নিয়ে ট্রল হচ্ছে, একজন বলার পর দেখলাম।
বিকিনি পরা নিয়ে ট্রল হচ্ছে! এটা অবিশ্বাস্য। তারা কী আশা করে, আমি শাড়ি পরে সমুদ্রসৈকতে যাব?’
যৌক্তিক কারণ থাকুক বা না থাকুক এখন সব কিছু নিয়ে ট্রল হচ্ছে, তাই এসবে পাত্তা দিতে চান না ‘বদলাপুর’ অভিনেত্রী, ‘আমি তাদের চিনি না, তাদের সঙ্গে যোগাযোগও হয় না। যা খুশি বলুক, তা নিয়ে মাথা ঘামাতে
চাই না।’

Post a Comment