তাদের আন্দোলনে সাড়া দিচ্ছে না দেশের জনগণ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১১ মার্চ) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উড়ালসেতু নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে নাকি ৫ জানুয়ারির মতো ভুলের পুনরাবৃত্তি করবে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত বিএনপির এই নির্বাচনে আসা না আসা- এ বিষযে সরকারের তো কোনো দায় নেই।
তারা কি মনে করে, এটা একটা সুযোগ, যে সুযোগ সরকার তাদের কাছে বিতরণ করবে? এটা তো কোনো সুযোগ নয়। এটা তাদের অধিকার।
তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দল, নিবন্ধিত দল, তাদের নির্বাচনে অংশ নেয়া- এটা তাদের অধিকার। গতবার আসেনি। এবারও কি তারা ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটাবে- এটা তাদের ব্যাপার।

Post a Comment