খুব শিগগির অ্যালকোহলিক ড্রিংক বিক্রি শুরু করছে কোকাকোলা । সহজে বাংলায় বললে, এই প্রথম বাজারে মদ বা মদজাতীয় পানীয় আনছে প্রতিষ্ঠানটি। নতুন এই পানীয়কে ঐতিহাসিক বলে দাবি করেছেন কোকের কর্মকর্তারা। খবর দ্যা গার্ডিয়ানের।
জাপানের বাজারে সর্বপ্রথম আত্মপ্রকাশ করতে চলেছে কোকের এই অ্যালকোহলিক ড্রিংক। অর্থনীতিবিদরা দাবি করেছেন, চাহিদা ও সরবরাহের নিয়ম মানতে গিয়েই কোকের এই পদক্ষেপ।
জানা গেছে, এই মুহূর্তে স্ট্রং জিরো, হাইবল লেমন বা স্ল্যাট ব্র্যান্ডের কড়া পানীয় জাপানের বাজার দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া ‘চু-হি’র মতো প্রথাগত পানীয়রও সেখানে দারুণ চাহিদা। আর তাই রীতি ভেঙে এবার কড়া পানীয় এনে বাজার দখল করাতে চাইছে কোক।
এ বিষয়ে কোকের জাপানের প্রেসিডেন্ট জর্জ গারডুনো বলেন, আমরা আজীবনই নন-অ্যালকোহলিক ড্রিংক বানিয়েছি। কিন্তু এবার নিজেদের দীর্ঘদিনের রীতি ভাঙতে চাই।
তবে কোকের এই উদ্যোগ এবারই প্রথম নয়। ১৯৭০ সালের শেষের দিকেও একবার ওয়াইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল মার্কিন সংস্থাটি। কিন্তু জনপ্রিয়তা পাওয়ায় পণ্যটির উৎপাদন বন্ধ করে দেয় কোক।

Post a Comment