‘জয় বাংলা শ্লোগান দিলে যা ইচ্ছে করা যায়?’

তিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে বুধবার রাজধানীর শান্তিনগর, শাহবাগের আশেপাশের এলাকায় ইভ টিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির ঘটনায় জানিয়েছে দেশের সুশীল সমাজ। 

এবার এ বিষয়টি নিয়ে কথা বলতে দেখা গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং এক সময়ের নামি সাংবাদিক ড. আসিফ নজরুলকে।

আসিফ,,তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘জয় বাংলার অপমান। 

৭ মার্চের জনসভায় যোগ দিতে গিয়ে জয় বাংলা ম্লোগান দিয়ে তারা ঝাপিয়ে পরেছিল একজন কিশোরীর ওপর। আরো কিছু মেয়েও লাঞ্ছিত হয়েছিল এদিন।
গভীর মনোবেদনা নিয়ে আমি তাদের মনোজগত বোঝার চেষ্টা করেছি।’
আসিফ নজরুল,,

‘তারা কি মনে করে আওয়ামী লীগ করলে, জয় বাংলা শ্লোগান দিলে যা ইচ্ছে করা যায় এদেশে এখন? হয়তো তাই । হয়তো তারা ভাবে তাদের জন্য সাতখুন মাফ এদেশে এখন। জয় বাংলা ছিল একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের অহংকার। 

এ শ্লোগানকে, মুক্তিযুদ্ধের চেতনাকে এভাবে অবমাননা করছে এযুগের একশ্রেনীর জয় বাংলা ম্লোগানধারী। ধিক্কার এদেরকে।’

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget