টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির পর্দা উঠেছে গত মঙ্গলবার (৬ মার্চ)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গত বৃহস্পতিবার (৪ মার্চ) প্রতিবেশি দেশ ভারতের বিপক্ষে হার দিয়ে নিদাহাস ট্রফির মিশন শুরু করে টাইগাররা।

নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামার কথা দুই দলের। কিন্তু ভেজা আউটফিল্ড কারণে টস করতে বিলম্বিত হয়। নির্ধারিত সময়ের পরে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টিতে খুব খারাপ সময় যাচ্ছে টাইগারদের। টানা হারে দলের আত্মবিশ্বাস একদম তলানিতে। মাঠ ও মাঠের বাইরে পুরোই এলোমেলো টিম-বাংলাদেশ। বিপর্যস্ত দলটির আজ শনিবার (১০ মার্চ) লঙ্কা পরীক্ষা। শেষ দুই মুখোমুখিতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে দুই ম্যাচেই। সেটা ঘরের মাটিতে। আজ ওদের মাটিতে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।

গত বছর লঙ্কাকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ শেষ ১৪ ম্যাচের মধ্যে একমাত্র জয় পেয়েছিল। এবার আরেকটি জয়ের অপেক্ষায় টাইগাররা। এক বছর আগের সুখস্মৃতি বাংলাদেশের লক্ষ্যে পূরণে বড় উপাদান হিসেবেই কাজ করতে পারে। আজ কি তাহলে জয় নিয়ে মাঠ ছেড়ে সেই ছন্দ ফিরে পাওয়ার ম্যাচ বাংলাদেশের?

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget