বাংলাদেশের বিপক্ষে চাপে ভারত!

নিদাহাস ট্রফিতে একেবারে অনভিজ্ঞ দল নিয়ে খেলতে নেমেছে ভারত। দলে নেই বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনির মতো তারকা ক্রিকেটাররা। তার ফলও হাতেনাতে পেয়েছে ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেটে হারতে হয়েছে ভারতকে।

গত ইনিংসে অসাধারণ খেলেন কুশল পেরেরা। ৩৭ বলে তিনি ৬৬ রান করেন। বলতে গেলে, কুশল পেরেরার এই ইনিংসের উপর ভর করেই শ্রীলঙ্কা জয়লাভ করে। সত্যি কথা বলতে কোনও অসুবিধে নেই যে প্রথম ম্যাচ শ্রীলঙ্কা যে জিতবে, এমন কথা কেউই কল্পনা করতে পারেনি। তবে স্বাগতিক দেশের জয় এই ম্যাচের রোমাঞ্চ যে আরও বাড়িয়ে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শিখর ধাওয়ানের ধামাকাদার ব্যাটিংয়ের দৌলতে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান তোলে। ব্যাটসম্যানরা কাজের কাজ করলেও, নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অনভিজ্ঞ বোলাররা। পেরেরার ব্যাটিং ঔদ্ধত্যের সামনে ইউভেন্দ্র চহ্বাল ছাড়া, আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।

তবে এখনই হাল ছেড়ে দিচ্ছেন না রোহিত শর্মা। পরের ম্যাচটা বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে খেলতে হবে। রোহিত অবশ্য দলের তরুণ বোলারদের পাশেই দাঁড়িয়েছেন।

গত ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমাদের বোলাররা যতটা সম্ভব চেষ্টা করেছে। কিন্তু, একেকটা সময় এমন আসে যখন কোনও পরিকল্পনাই কাজ করে না। আমার ধারণা, এই ম্যাচে ভারতীয় বোলাররা প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছে। হতে পারে এরা একেবারে নতুন, তবে নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে। আমি আশা করব, আগামী ম্যাচে ওরা আরও শক্তিশালীভাবে ফিরে আসবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের দলে ব্যাটিং গভীরতাও যথেষ্ট ভালো। দলে বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার রয়েছে।’ কোনও ম্যাচে ভারতের জয়ের ক্ষেত্রে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ব্যাটিং যুগলবন্দি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেই ছবিটা দেখতে পাওয়া যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে শিখর-রোহিত জুটি কি জ্বলে উঠবে? আপাতত সেই অপেক্ষাতেই ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।

বাংলাদেশের বিরুদ্ধে দল নিয়ে খুব একটা নাড়াচাড়া করবেন না অধিনায়ক রোহিত শর্মা। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ইউভেন্দ্র চহ্বালের পাশাপাশি দলের সবথেকে অভিজ্ঞ স্পিনার অক্সর প্যাটেলকেও খেলানো উচিত। গত ম্যাচে দলের প্রথম একাদশে সুযোগ পাননি লোকেশ রাহুলও। তবে যেহেতু ওপেনিং জুটিটা মোটামুটি ঠিক করাই আছে, তাই আজ তিনি দলের মিডল অর্ডারে সুযোগ পান কি না, সেটাই দেখতে হবে।

টি-২০ ফরম্যাটে বাংলাদেশ সবসময়ই কঠিন প্রতিদ্বন্দ্বী। ইতিপূর্বেও তার প্রমাণ পাওয়া গেছে। ফলে বৃহস্পতিবার (৮ মার্চ) ম্যাচে নামার আগে ভারতকে যে যথেষ্ট চাপে থাকতে হবে, এমন কথাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে আশার কথা, বাংলাদেশের ফর্মটা সম্প্রতি ভালো যাচ্ছে না। একথা স্বীকার করেছেন দলের সিনিয়র ব্যাটসম্যান তামিম ইকবালও।

তিনি বললেন, ‘এই ম্যাচটা আমার কাছেও যেমন চ্যালেঞ্জিং, তেমনই গোটা দলের কাছে। আমরা সকলেই জানি যে দলের পারফরম্যান্সটা সম্প্রতি ভালো যাচ্ছে না। কিন্তু, প্রতিটা ক্রিকেটারের মধ্যে যে মানসিক জোর রয়েছে, তা দিয়ে যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি।’ সূত্র: টেলিগ্রাফ।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget