ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ক্যাপ্টেন খান’ ছবিতে এই দুই তারকাকে দেখা যাবে। ছবির প্রযোজনা করবে শাপলা মাল্টিমিডিয়া।
এই ছবিতে কাজ করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘ছবির গল্প এবং আমার চরিত্রটি পছন্দ হওয়ায় কাজটি করতে যাচ্ছি। আশা করছি, দীর্ঘদিন পর দর্শকরা শাকিব-মিশাকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন।
এদিকে নির্মাতা ওয়াজেদ আলী সুমন জানান, আশা রয়েছে আগামী ২৫ মার্চ থেকে ছবির শুটিং শুরু করবো। ঈদকে কেন্দ্র করেই ছবিটি নির্মাণ করা হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।
উল্লেখ্য, শাকিব খান ও মিশা সওদাগর জুটি সুপারহিট ‘লাভ ম্যারেজ’ ছবিটির মাধ্যমে সর্বশেষ একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়ে ছিলো।

Post a Comment