মঙ্গলবার (৬ মার্চ) বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে বাংলাদেশ আওয়ামীলিগ বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এই মন্তব্য করেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, আওয়ামীলীগ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের নেতৃত্ব দিলেন, তিনি অনেকবার ভাষা আন্দোলনের প্রাক কালে কারা নির্যাতন ভোগ করলেন। ৪৮ সালে ১২ মার্চ তাকে গ্রেপ্তার করেছে, ৫২ ভাষা আন্দোলন চলাকালে তাকে অনেকবার গ্রেপ্তার করেছে এবং অনেক দিন কারাগারে ছিলেন।
কারাগার ছিল তার দ্বিতীয় আবাসন। প্রায় ৪ হাজার ৬৮২ দিন তিনি কারাগারে ছিলেন এবং এইটা বছর হিসেব করলে ১২ বছরের বেশী তিনি কারাগার ভোগ করেছেন।
৬২ সালে শিক্ষা আন্দোলন হওয়ার পর তিনি মুক্তি লাভ করলেন। যখন তৎকালীন পূর্ব পাখিস্থান বিছিন্ন ছিলেন তখন বঙ্গবন্ধু ছয় দফা দিলেন কারণ ভারত ইচ্ছে করলে পূর্ব পাখিস্থান দখল করে নিতে পারতো। এবং ছয় দফা দিয়ে তিনি আমাকে বলেছিলেন ছয় দফা মানে সাকু দিলাম, একদিন এই সাকু পেরিয়ে আমি আমার লক্ষে পৌছাব, মানে স্বাধীনতা অর্জন করবো।

Post a Comment