শুক্রবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রেস ক্লাবের সামনের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি বন্ধ করে বিএনপি যদি সমাবেশ করে সেই অবস্থায় পুলিশতো হস্তক্ষেপ করবেই। রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করা বেআইনি। সেই বেআইনি কাজটা বিএনপি করতে গিয়েছে।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা মামলার আসামি। মামলার আসামিরা এমনিতেই পালিয়ে পালিয়ে থাকে। সমাবেশের পর মামলার আসামিদেরকে যদি পুলিশ সামনে পায় তবে তাকে ছেড়ে দেবে? যাদের পুলিশ খুঁজছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সমাবেশতো রাস্তায় হয়নি। আমরাতো একটা ময়দানে সমাবেশ করেছি। আওয়ামী লীগতো রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করে না। কাজেই এখানে বৈষম্যের কিছুই নেই।
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি- মির্জা ফখরুলের এমন অভিযোগের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সভা করেনি? সমাবেশ করেনি? সভার অনুমতি দেয়া মেট্টোপলিটন পুলিশের ব্যাপার। পুলিশের কাছে তারা আবেদন করেছে, পুলিশ এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মালিক। দলীয়ভাবে এ ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপ আছে, এটা মনে করা ঠিক নয়।

Post a Comment