বিমানে নোংরামি করে ধরা নোয়াখালীর তরুণ!

মালয়েশিয়া থেকে ঢাকাগামী মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশি এক তরুণের পর্নোগ্রাফি দেখা এবং বিমানেই নগ্ন হয়ে স্বমেহনে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নিষেধ করায় বিমানবালার ওপরও চড়াও হন ওই তরুণ।

৩ ফেব্রুয়ারি শনিবার ঘটলেও গণমাধ্যমে আসে তা অনেক দেরিতে। ভারতের এনডিটিভি, মালয়েশিয়া টুডে, স্টার অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনায় অভিযুক্ত তরুণের নাম দিদার (২০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। দিদার মালয়েশিয়ার সাইবারজায়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

মালয়েশিয়ার মালিন্দ এয়ারলাইন্সের বরাত দিয়ে স্টার অনলাইন জানায়, মালিন্দ এয়ারলাইন্সের ওডি-১৬২ বিমানটি যখন আকাশের ৩৯ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, ঠিক সে সময়ে দিদার সিটে বসেই তার ল্যাপটপে পর্নোগ্রাফি দেখা শুরু করেন। এক পর্যায়ে সে তার সব কাপড় খুলে ফেলেন এবং নগ্ন হয়ে স্বমেহনে লিপ্ত হন। 


ঘটনায় বিব্রত হয়ে বিমানবালা ছুটে আসেন এবং তাকে কাপড় পড়তে অনুরোধ করেন। কিন্তু দিদার তাতে কর্ণপাত না করে উল্টো ওই বিমানবালাকে জড়িয়ে ধরেন। ঘটনায় বিমানবালা চরম বিব্রত হন এবং যাত্রীদের সহায়তায় মুক্ত হন। 

মালয়েশিয়ার নিউ স্ট্রেইট টাইমস জানায়, এ ঘটনার সময় ওই যাত্রী নগ্ন অবস্থায়ই টয়লেটে যান। টয়লেট থেকে ফিরে এসে নগ্ন অবস্থায়ই তার সিটে অবস্থান করেন এবং সেখানেই মূত্রত্যাগ করেন।

এসব ঘটনায় অন্যান্য যাত্রীরা যখন চরম বিব্রত ঠিক সে সময়ে বিমানে ক্রুরা এসে বাংলাদেশি ওই তরুণের দুই হাত বেঁধে ফেলেন এবং সিটের সঙ্গে বেঁধে রাখেন। 


পরে বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দিদারকে কর্তৃপক্ষের হাতে তুলে দেন বিমানের নিরাপত্তাকর্মীরা।

বিমানটি ঢাকায় অবতরণ করলে দিদারকে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

মালিন্দ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে ওই ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে এবং নিরাপদ ভ্রমণের প্রতিশ্রুতি দেয়। 

প্রিয়.কম

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget