শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক চিকিৎসার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জাফর ইকবালকে অপারেশন থিয়েটার (O.T.) তে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।
উল্লেখ্য, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রসঙ্গত, মুহম্মদ জাফর ইকবাল হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়।
জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলবিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।
একটি জরিপের তথ্য অনুসারে, তিনি লেখক হিসেবে বাংলাদেশের কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে; জরিপে অংশগ্রহণকারী ৪৫০ জনের মধ্যে ২৩৫ জনই (৫২.২২%) তার পক্ষে মত দিয়েছে।

Post a Comment