বিএনপি শাসনামলে দেশে উন্নয়ন হয়নি, হয়েছে লুটপাট

ভোলায় সমাবেশে নৌ-পরিবহন মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিগত বিএনপি শাসনামলে দেশে কোন উন্নয়ন হয়নি, যা হয়েছে তা লুটপাট। 

আজ শুক্রবার দুপুরে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন ও বাজার সংস্কার কাজের উদ্বোধন এবং লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে মাত্র নয় বছরে দেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে এবং তা অব্যাহত আছে। দেশে অসংখ্য বেড়ী বাঁধ নির্মাণসহ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়েছে। ফলে ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাচ্ছে সাধারণ মানুষ’।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget