খালেদার গ্যাটকো মামলায় অভিযোগের শুনানি


গামী ১২ এপ্রিল গ্যাটকো দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য এদিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৪ মার্চ) ঢাকার ৩নং বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন নতুন এ তারিখ ধার্য করেন।

রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন অস্থায়ী ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।

এ বিষয়ে আদালতের পেশকার আরিফুল ইসলাম সোহাগ গণমাধ্যমকর্মীদের বলেন, এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুই আসামির সময় আবেদনের কারণে বিচারক নতুন দিন ধার্য করেন।

নথি সূত্রে জানা গেছে, এ মামলার আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন। এ মামলার আসামি তানভীর আহমেদ এবং গালিব হোসেনের পক্ষে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ রয়েছে। এ কারণে তাদের পক্ষ থেকে অভিযোগ গঠন বিষয়ে শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়। এর শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকার তেজগাঁও থানায় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন দুদক। এরপর এ ঘটনার তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে বেগম খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। মামলা সূত্রে এমনটাই জানা গেছে।

এই মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া, এমকে আনোয়ার এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ৫ জন মারা গেছেন। এছাড়া বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget