শাহরুখ-সালমানকে টেক্কা দিলেন কপিল শর্মা

ভারতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত কৌতুকশিল্পী কপিল শর্মার ভ্যানিটি ভ্যান দেখে সবার চোখ কপালে উঠার জোগাড়। সম্প্রতি তিনি টুইটে সেই ভ্যানিটি ভ্যানের ছবি পোস্ট করেছেন। আর তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। 

ভ্যানিটি ভ্যানের ভিতরের ছবি দেখে বোঝবার উপায় নেই, এটি পাঁচতারা হোটেল নাকি ভ্যানিটি ভ্যান। এই ভ্যানিটি ভ্যানের ভিতরে যেমন রয়েছে শীততাপ নিয়ন্ত্রণ কক্ষ, তেমনই রয়েছে স্বয়ংক্রিয় দরজা। সঙ্গে রয়েছে বিনোদনের জন্য টিভি।


তবে এই ধরনের বিলাসবহুল ভ্যানিটি ভ্যান শাহরুখ-সালমান খানের মতো কিছু প্রথম সারির অভিনেতাদেরই আছে। কিন্তু অনেকেই মনে করছেন, কপিলের ভ্যানিটি ভ্যানটি বাকিদের ভ্যানিটি ভ্যানের চাইতে ঢের ভাল।

ভারতের অন্যতম সেরা ‘কার ডিজাইনার’ দিলীপ ছাবরিয়া এই ভ্যানিটি ভ্যানের ডিজাইন করেছেন। আপাতত কপিল শর্মার নতুন শো আসতে চলেছে। সেই শো'র জন্যই তিনি এখন ব্যস্ত। সেই শো'র শ্যুটিংয়ে তিনি এই ভ্যানিটি ভ্যান নিয়ে যাচ্ছেন তিনি।  

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget