সুস্থ আছেন অধ্যাপক জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন আইএসপিআর।

রোববার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাফর ইকবাল বর্তমান অবস্থা সর্ম্পকে এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর।

গতকাল ৩ মার্চ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন ড. জাফর ইকবাল। তাকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর নামে এক যুবক।

এরপর তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালকে।

হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে শিক্ষার্থীরা। পরে রাত নয়টায় হামলাকারী ফয়জুরকে র‌্যাব সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এরপর রাত ১টার দিকে হাসপাতালের সামনে প্রেস ব্রিফিং করেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারী ফয়জুরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরেছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সে কোনো জঙ্গি সংগঠনের সদস্য কি না এ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জিজ্ঞাসাবাদে সে হামলার কারণ হিসেবে বলেছে, ‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তার উপর হামলা করেছি।’

এ ঘটনায় শনিবার (৩ মার্চ) রাতে সিলেটের কুমারগাও এলাকার শেখ পাড়ায় ফয়জুরের বাসায় তল্লাশি করে কাউকে পায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার এক মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ককে আটক করে নিয়ে যায় র‌্যাব।

এসময় ফয়জুলদের বাড়ি থেকে কয়েকজনের জাতীয় পরিচয়পত্র, বই, ল্যাপটপ ও একটি ছোরাসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়। এছাড়া কয়েকটি মোবাইল নম্বর পাওয়া গেছে। তবে ওই বাড়িতে কারও ছবি পাওয়া যায়নি।

পরে রাতে জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget