এই হারের পর থেকে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ভালোভাবেই বুঝেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একজন কোচের অভাব অপূরণীয়।
সিরিজ শেষে দ্রুত কোচ নিয়োগের কথা জানিয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার কথা অনুযায়ী বিলম্ব না করে মাশরাফি-সাকিবদের জন্য কোচ ঠিক করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাদের গুরুর দায়িত্ব দেওয়া হচ্ছে রিচার্ড পাইবাসকে। নিদাহাস ট্রফির পরই শিষ্যদের দায়িত্ব বুঝে নিতে পারেন তিনি! এমনই ইঙ্গিত পাওয়া গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন তিনি বলেন, রিচার্ড পাইবাস আমাদের তালিকার শীর্ষে আছেন। তার কোচ হওয়ার সম্ভাবনাও বেশি। তবে এখনই কোনো কিছু চূড়ান্ত করা হয়নি।
উল্লেখ্য, এর আগেও টাইগারদের কোচ ছিলেন রিচার্ড পাইবাস। তবে তা ছিল মাত্র ৫ মাস মেয়াদের। ২০১২ সালের ৩০ মে টাইগারদের দায়িত্ব নেন তিনি। চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে সরে দাঁড়ান এ ইংলিশ বংশোদ্ভূত কোচ। তবে এবার চুক্তির বিষয়াধি কঠোরভাবে ঠিক করেই তিনি আসছেন বাংলাদেশে!

Post a Comment