ছেঁড়া প্যান্ট পড়ে বিপাকে শাকিব!

ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। 

আর সেখানেই বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ফুটবল খেলার জন্য মাঠে নেমেছিলেন। খেলাতে লাল-কালোর ১০ নাম্বার জার্সিতে মাঠে নেমেছিলেন কিং খান। 

আর এই ম্যাচে অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি। দায়িত্বটাই ঠিকই পালন করেছেন। ৪ গোলে ম্যাচ জয় করেছেন!

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। খেলা শেষে তিনি শাকিবের হাতে পুরস্কার তুলে দেন।

এপর্যন্ত সবকিছু ঠিকঠাক ই ছিল, কিন্তু তার পোশাকেই বাঁধল যেন বিপত্তি। শাকিব খান সবসময়ই একজন ফ্যাশন সচেতন পুরুষ। কিন্তু এবার তার সেই ফ্যাশনের কারণে ট্রলে পরিণীত হচ্ছেন তিনি। বিভিন্ন প্রাংক গ্রুপে তার সেই ছবি এখন সয়লাব।

ভক্তদের দাবি, শাকিব যে শার্ট পড়ে আছেন, সেই একই প্রিন্টের শার্ট অপু বুবলিকেও পড়তে দেখা গিয়েছিল। আবার প্যান্টের এত বেশি ছেড়া অংশ নিয়েও শাকিবের ভক্তদের চিন্তার শেষ নেই। বুবলির ফ্যাশন সেন্স হয়ত শাকিবের পছন্দের উপর প্রভাব পড়েছে, এই বলেও ধারণা অনেকের।


সিনেমার নায়িকা অপুকে বাস্তবের নায়িকা করে ঘরে তুলেছিলেন শাকিব নয় বছর আগে। তাদের ঘর আলো করে আসে সন্তানও। কিন্তু সংসারে শান্তি নেই। সন্দেহ-অবিশ্বাসের কাঁটা কুঁড়ে কুঁড়ে খায় দুই জনকেই। 

অপু তার পুরো কাহিনি প্রকাশ করেছেন টেলিভিশনে এসে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে। জানালেন, শাকিব তাদের সন্তানকে দেখতে আসেন, 

কিন্তু তার সঙ্গে ভাব-ভালোবাসা নেই আর। এই সাক্ষাৎকারেই অপু জানান, তাদের সংসারে কাঁটা হয়ে এসেছেন আলোচিত নতুন নায়িকা বুবলি। এরপরে এখন তারা ডিভোর্স এর জন্য তৈরি হয়ে বসে আছেন। তবে সবকিছুকে ছাপিয়ে কিং খান, ঠিকই সবার মন আবার জয় করবে বলেই সবার আশা।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget